ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চেঙ্গী নদী‌তে ডুবে প্রাণ গেল কিশোরীর

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২০, ১৮ এপ্রিল ২০২৪
চেঙ্গী নদী‌তে ডুবে প্রাণ গেল কিশোরীর
প্রতীকী ছবি

খাগড়াছ‌ড়ির পানছ‌ড়ি‌তে চেঙ্গী নদী‌তে ডুবে সাদিয়া আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত‌্যু হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার দুপু‌রের দি‌কে উপ‌জেলার মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

মৃত সাদিয়া আক্তার পানছ‌ড়ির মোহাম্মদপুর এলাকার শফিকুল ইসলামের মে‌য়ে।

স্থানীয়রা জানান, দুপু‌রের দি‌কে এলাকার লোকজন চেঙ্গী নদী‌দে মাছ ধর‌তে গে‌লে ক‌য়েকজন শিশুও তা‌দের সঙ্গে যায়। এ সময় মাছ ধরা কাজে নদীর উজা‌নের দি‌কে গে‌লে কিছুক্ষণ প‌রে ক‌য়েকজন বাচ্চা জানায়, তা‌দের বন্ধু সা‌দিয়া, সানজিদা ও ইমরানকে পাওয়া যাা‌চ্ছে না। তখন স্থানীয় ক‌য়েকজন লোক দ্রুত ঘটনাস্থ‌ল হ‌তে ইমরানকে অক্ষত, সা‌দিয়া ও সানজিদাকে নদী থে‌কে উদ্ধার ক‌রেন। পরে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গে‌লে কর্তব‌্যরত ডাক্তার সাদিয়া‌কে মৃত ঘোষণা ক‌রেন।

Advertisement

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ পানছ‌ড়ি থানার ওসি স‌ফিউল আজম জানান, উদ্ধারকৃত লা‌শের পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!