মৃত শিশু তুষার বাঘাটিয়া গ্রামের সুজিত সরকারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে মায়ের সঙ্গে ধনু নদীর পাড়ে যায় শিশু তুষার। মা নদীতে কাপড় ধোঁয়ার সময় হঠাৎ পেছন দিক থেকে নদীতে পড়ে যায় তুষার। মায়ের কাপড় ধোঁয়া শেষে বাড়ি ফিরে তুষারকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদীর ঘাটে শিশু তুষারকে ভাসতে দেখেন শিশুর বাবা। পরে স্থানীয়দের সহায়তায় তুষারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
খালিয়াজুরী থানার ওসি খোকন সাহা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।