এর আগে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার উত্তর সুতালড়ী গ্রামে এ মারামারির ঘটে। নিহত ডালিম উত্তর সুতালড়ী গ্রামের মতিউর রহমান হাওলাদারের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে পারিবারিক কলহের জেরে ডালিমকে তার সৎ মা জুলেখা, সৎভাই নাইম ও সিয়াম মারপিট করেন। গুরুতর আহত অবস্থায় ডালিমকে প্রথমে মোরেলগঞ্জ ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডালিম।
.png)
মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, মারপিটে আহত যুবক ডালিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন বলে শুনেছি। এখনো কেউ থানায় অভিযোগ দায়ের করেনি।