ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে টঙ্গী বাজারে আলুর গুদামে আগুন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০০:৪৭, ১৮ এপ্রিল ২০২৪
গাজীপুরে টঙ্গী বাজারে আলুর গুদামে আগুন
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গী বাজারে একটি আলুর গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুনের খবর পাওয়া যায়। পরে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

Advertisement

জানা গেছে, বাজারের আলুপট্টি এলাকায় রাতে হঠাৎ ধোঁয়া উঠতে দেখা যায়। ওই সময় স্থানীয়রা যে যার মতো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!