ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাগদানের পর অন্য মেয়েকে প্রেমিকের বিয়ে, অনশনে তরুণী

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫৩, ১৭ এপ্রিল ২০২৪
বাগদানের পর অন্য মেয়েকে প্রেমিকের বিয়ে, অনশনে তরুণী
অনশনে তরুণী -ছবি: সংগৃহীত

দীর্ঘ দুই বছর ধরে প্রেমের পর গড়ে ওঠে শারীরিক সম্পর্ক। এর জেরে গত ৯ মে বিয়ের দাবিতে পাত্রের বাড়িতে অবস্থান করেন কলেজছাত্রী। সেসময় নাকফুল পরিয়ে বাগদান করে পাত্রপক্ষ। কথা ছিল দুই মাসের মধ্যে কাবিন শেষে ঘরে তুলে নেবেন। কিন্তু গোপনে অন্যত্র বিয়ে করেছেন প্রেমিক সাকিবুল।

বিষয়টি জানতে পেরে মঙ্গলবার (১৬ এপ্রিল) থেকে প্রেমিকের বাড়িতে অনশন করছেন ভুক্তভোগী তরুণী।

ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা বাহাদুর পাড়া গ্রামে। প্রেমিক সাকিবুল ইসলাম (২২) ওই এলাকার মৃত ওহাব মোল্লার ছোট ছেলে। তরুণী স্থানীয় একটি কলেজের প্রথমবর্ষের ছাত্রী। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন সাকিবুল।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাকিবুলের বড় ভাই হাবিবুর রহমান জানান, ১১ এপ্রিল সাকিব বিয়ে করে শ্বশুরবাড়িতে অবস্থান করছে। তরুণীর বিষয়টি তারা সামাজিকভাবে সমাধানের চেষ্টা করছেন।

ভুক্তভোগী তরুণীর বাবা বলেন, গ্রাম্য বৈঠক ও উভয় পরিবারের সম্মতিতে সাকিবুল তার মেয়েকে নাকফুল পরিয়ে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেন। এখন অন্যত্র বিয়ে করে প্রতারণা করেছেন। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

গুরুদাসপুর থানার ওসি উজ্জ্বল হোসেন বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!