ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩২, ১৬ এপ্রিল ২০২৪
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আলামিন হোসেন (৪৫) নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা আঞ্চলিক সড়কের নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। 

নিহত আলামিন জেহালা ইউনিয়নের মুন্সীগঞ্জ এলাকার মৃত মিন্টু ইসলামের ছেলে এবং তিনি ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি ইউপি সদস্য ছিলেন।

স্থানীয়রা জানান, আলামিন মোটরসাইকেলে করে মুন্সীগঞ্জের নিগার সিদ্দিক কলেজ এলাকার (এডিবি) ব্রিকসে যাচ্ছিলেন। এ সময় ট্রাককে ওভারটেক করতে গেলে সামনে থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়েন। পরে ওই বাসের চাপায় পা পিষ্ট হয়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আলমডাঙ্গার একটি প্রাইভেট ক্লিনিকে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে আলামিনের মৃত্যু হয়।

Advertisement

আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) শেখ গনি মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!