ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় নদীতে গোসলে নেমে কিশোর নিখোঁজ

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩০, ১৪ এপ্রিল ২০২৪
নেত্রকোণায় নদীতে গোসলে নেমে কিশোর নিখোঁজ
ছবি: সংগৃহীত

নেত্রকোণার দুর্গাপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়েছে আবির হাসান নামে এক কিশোর। রোববার উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বাইড়কান্দি গ্রামের সোমেশ্বরী নদীর তীরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাজিপুর থেকে শনিবার দুর্গাপুরের বাইড়কান্দি গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল আবির। পরে রোববার দুপুরে স্বজনদের সঙ্গে নদীতে গোসল করতে নামে। কিন্তু দীর্ঘক্ষণ পরেও আবিরকে দেখতে না পেয়ে সঙ্গীরা বাড়িতে জানায়। স্বজনসহ স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। এরপর দুর্গাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাথমিকভাবে উদ্ধার কাজ পরিচালনা করছে।

দুর্গাপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ শফিকুল ইসলাম শফিক বলেন, খবর পেয়েই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করছে। এরইমধ্যে ময়মনসিংহের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

Advertisement

এ দিকে দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!