ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কেএনএফের আরো ৪ সদস্য কারাগারে

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩০, ১৪ এপ্রিল ২০২৪
কেএনএফের আরো ৪ সদস্য কারাগারে
ছবি: সংগৃহীত

বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা ও অস্ত্র লুটের ঘটনায় আটক কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরো ৪ সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আসামিরা হলেন- লাল রৌবত বম প্রকাশ আপেল, লাল লম খার বম প্রকাশ আলম, মিথুসেল বম প্রকাশ আমং, লাল রুয়াত লিয়ান বম।

রোববার তাদের বান্দরবান চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক এ এস এম এমরান এ নির্দেশ দেন।

Advertisement

আদালত সূত্রে জানা গেছে- রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা ও অস্ত্র লুটের ঘটানায় রোববার ৪ জনকে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৬২ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, অস্ত্র ও টাকা লুটের ঘটনায় যৌথ অভিযানে আটক ৫৭ জন কেএনএফ সদস্য ও ব্যাংক ডাকাতিতে ব্যবহার করা একটি গাড়ির চালককে কারাগারে পাঠিয়েছিলেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!