ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

একই পোশাকে ঈদগাহে ২০০ মুসল্লি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৩, ১১ এপ্রিল ২০২৪
একই পোশাকে ঈদগাহে ২০০ মুসল্লি
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ শহরের উত্তর বাগমামুদালী পাড়ার ২০০ মুসল্লি এক রঙের পাঞ্জাবি পড়ে ঈদ জামাতে অংশগ্রহণ করতে দেখা গেছে। পরে নামাজ শেষে কোলাকুলিসহ সবাই কুশল বিনিময়ে, ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। তারা একই পোশাকে একসঙ্গে সবাই নামাজ পড়ে খুব আনন্দিত।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মাঠজুড়ে করা প্যান্ডেল ভর্তি ছিল ৬ শতাধিক মুসল্লি। এর মধ্যে এক রঙের, এক ডিজাইনের পাঞ্জাবি পড়ে ঈদগাঁহ মাঠে একসঙ্গে নামাজ আদায় করেন ২০০ জন মুসল্লি।

উত্তর বাগমামুদালীপাড়া জামে মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ জাকারিয়া খুতবা পাঠের পর দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করেন।

Advertisement

উত্তর বাগমামুদালী পাড়ার বাসিন্দাদের আয়োজনে ছোট বড়, ধনি-গরিব সবাই বিভেদ ভুলে প্রায় ২ শতাধিক এক রঙের পাঞ্জাবি পরে ঈদের জামাতে অংশ নেন। এক রকম পাঞ্জাবি পরে একত্রে নামাজ আদায় করতে পেরে এলাকার বাসিন্দারা খুশি। নামাজ শেষে কুলাকুলিসহ সবাই কুশল বিনিময়ে, ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।

নামাজ শেষে স্থানীয় বাসিন্দা সালেহিন বলেন, গত কয়েক বছরের ন্যায় এবারো আমরা এলাকার সবাই একত্রে ঈদের নামাজ আদায় করতে পেরেছি। এটা আল্লাহর বড় নেয়ামত বলে আমি মনে করি। আমরা যেন ঈদ ছাড়াও সবার সুখে-দুঃখে পাশে থাকতে পারি আল্লাহর কাছে এটাই চাই।

উত্তর বাগমামুদালীপাড়ার মোহাম্মদ সুজন বলেন, এই ঈদের জামাতে এতো লোক আগে কখনো হয়নি। এলাকার সবার সঙ্গে ঈদের নামাজ আদায় করতে পেরে আমি খুব আনন্দিত।

মাঠে ঈদের নামাজ পড়তে পারা নিয়ে উচ্ছ্বসিত এলাকার বাসিন্দা রতন, শুভন, রুবেল, মাকসুদ, রিগান, প্রমিজ, আদর, রানা, জুয়েল, রুবেলসহ আরও অনেকে। তারা বলেন, এবার অনেক বড় আকারে জামাত হয়েছে। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না।

অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, এলাকার ছোট বড় সব মুসলমান ভাইদের সঙ্গে ঈদের নামাজ আদায় করতে পেরে আনন্দ লাগছে। ভবিষ্যতেও যেন একত্রে থাকতে পারি এজন্য সবার কাছে দোয়া চাই।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!