ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদরাসাছাত্রকে হত্যার পরেও টাকা চায় অপহরণকারীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৯, ১১ এপ্রিল ২০২৪
মাদরাসাছাত্রকে হত্যার পরেও টাকা চায় অপহরণকারীরা
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর সেপটিক ট্যাংক থেকে মারুফ হোসেন নামে এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলার তাড়াশ উপজেলার মাধাইনগড় ইউনিয়নের ঝরঝুরি বাজারের একটি সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মারুফ হোসেন তাড়াশ উপজেলার মাধাইনগড় ইউনিয়নের ঝরঝুরি গ্রামের মোশাররফ হোসেনের ছেলে ও স্থানীয় হাফিজিয়া মাদরাসার ছাত্র।

Advertisement

র‌্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন বিপিএম জানান, গত ৫ তারিখে তাড়াশ উপজেলার মাধাইনগড় ইউনিয়নের ঝরঝুরি বাজার থেকে মাদরাসাছাত্র মারুফ হয়। পরদিনই তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরি ও র‌্যাব-১২ হেডকোয়ার্টারে অভিযোগ করেন নিখোঁজ ছাত্রের বাবা। অভিযোগ পাওয়ার পর দফায় দফায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে মারুফ হোসেনকে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়েছে বলে জানান অপহরণকারীরা।

তিনি আরো জানান, মারুফকে অপহরণ করার পর থেকে তার বাবার কাছ থেকে মুক্তিপণ দাবি করা হয়েছিলো। এমনকি তাকে হত্যা করার পরও মুক্তিপণ চাওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!