ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রুমা-রোয়াংছড়ি সীমান্তে গোলাগুলির শব্দ

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৪, ৬ এপ্রিল ২০২৪
রুমা-রোয়াংছড়ি সীমান্তে গোলাগুলির শব্দ
ফাইল ফটো

বান্দরবানের রুমা-রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী বেতছড়া পুলিশ ক্যাম্প থেকে ১৫০-২০০ গজ দূর থেকে ভেসে আসছিল থেমে থেমে গোলাগুলির শব্দ এতে কিছুটা আতংকিত হয়ে পড়ে এলাকার মানুষ।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গোলাগুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা।

এ বিষয়ে বেতছড়া পুলিশ ক্যাম্পের ইনর্চাজ মো. হুমায়ন জানান, আমাদের বেতছড়া ক্যাম্প থেকে ১৫০-২০০ গজ দূরের পাহাড়ে পাশ দিয়ে ১ বা ২ রাউন্ড গুলির শব্দ ভেসে আসে। রাতের অন্ধকার হওয়ায় পরিষ্কার দেখা যায়নি, তবে আমরা সর্তক অবস্থায় আছি। জনসাধারণের নিরাপত্তার জন্য সবসময় প্রস্তুত আছি।

Advertisement

রুমা উপজেলা নির্বাহী অফিসার মো. দিদারুল আলম জানান, রাতের দিকে রোয়াংছড়ির বেতছড়া এলাকায় দুই-একটা গুলির শব্দ শোনা গিয়েছিল। তবে এখন সেরকম কোনো গোলগুলির শব্দ নেই। জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। জননিরাপত্তায় টহল জোরদার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!