ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৮, ৪ এপ্রিল ২০২৪
মুন্সীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১০
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি : জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মুন্সীগঞ্জের সিরাজদীখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৪ জন টেঁটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে। 

বুধবার দুপুরে জেলার সিরাজদীখান উপজেলার দোসরপাড়া গ্রামে সোহরাব হোসেন ও মো. শাহজালালের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। টেঁটাবিদ্ধ অবস্থায় আখি বেগম ও তাসলিমা বেগমকে ঢাকা মিটফোর্ড হাসপাতাল ও টেঁটাবিদ্ধ জুবায়ের আলম ও নাদিম হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকী আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। তাদের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামের মো. সোহরাব হোসেন ও মো. শাহজালালের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে সম্প্রতি স্থানীয়ভাবে বিচার সালিশ বসে। ওই সালিশে বিরোধ মীমাংসা করে জমি সোহরাব হোসেনকে বুঝিয়ে দেয়। এতে বুধবার বেলা ১২ টার দিকে সোহরাব হোসেন জমিতে আগাছা পরিষ্কারের জন্য গেলে শাহ জালালের লোকজন বাধা দেয়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। 

Advertisement

সিরাজদীখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্ত সাপেক্ষে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!