ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাড়ে ১২ মণ জেলিযুক্ত চিংড়ি মাটিতে পুঁতে বিনষ্ট

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩০, ২ এপ্রিল ২০২৪
সাড়ে ১২ মণ জেলিযুক্ত চিংড়ি মাটিতে পুঁতে বিনষ্ট
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে ৫০০ কেজি (১২.৫ মণ) জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে সদর উপজেলা মৎস্য দফতর ও কোস্টগার্ড।

মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ মধ্যরাতে হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় খুলনা থেকে চট্টগ্রামগামী দিদার পরিবহন নামে যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। ঐ বাসে থাকা ১০টি ককসিটের বক্স থেকে ৫০০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়।

Advertisement

তিনি আরো বলেন, জব্দৃকত জেলিযুক্ত চিংড়ি দুপুরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেনের উপস্থিতিতে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার এম শফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!