সোমবার রাতে এ অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, সোমবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৬ জেলেকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে তিনজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাকি তিনজনকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
.png)
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- বদরপুর ইউনিয়নের দেবিরচর এলাকার মো. আলাউদ্দিন, মো. রাকিব এবং মো. নাছির।
তিনি আরো বলেন, অভিযানে তিনটি মাছ ধরা নৌকা এবং দুই হাজার মিটার সুতার জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল রাতেই বদরপুর ইউনিয়নের নাজিরপুর মৎস্যঘাটে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসব জালের আনুমানিক বাজার মূল্য অর্ধলাখ টাকা। এছাড়া জব্দকৃত নৌকাগুলো দ্রুত সময়ের মধ্যে নিলামে তোলা হবে।