সভায় বক্তারা বলেন, ২৫ মার্চ রাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে নিরীহ ঘুমন্ত বাঙ্গালির উপর অপারেশন সার্চলাইট বাস্তবায়ন করে। অপারেশন সার্চলাইট পৃথিবীর ইতিহাসে জঘন্যতম গণহত্যা।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান-মাহমুদ-ডালিম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৈয়বুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিধি এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
.png)