ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলমাকান্দায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২০:০০, ১ এপ্রিল ২০২৪
কলমাকান্দায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণার কলমাকান্দায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. জহিরুল ইসলাম সবুজ (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের কলমাকান্দা-পাঁচগাও সড়কের রাজাপুর মধ্যপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহত সবুজকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে দুপুরে চিকিৎসাধীন অবস্থান তার মৃত্যু হয়।

নিহত মো. জহিরুল ইসলাম সবুজ উপজেলার রংছাতি গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে ও তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ভাড়ায় মোটরসাইকেল চালানোর উদ্দেশে কলমাকান্দা সদরে আসছিলেন। এ সময় রাজাপুর নামক এলাকায় পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক পিকআপের নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক সুমন পাল তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ গিয়েছিল। ঘটনাস্থল থেকে পিকআপ হেফাজতে নেয়া হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!