ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরকীয়ার জেরে বিষপ্রয়োগে স্বামীকে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৪, ৩১ মার্চ ২০২৪
পরকীয়ার জেরে বিষপ্রয়োগে স্বামীকে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন
ফাইল ফটো

খুলনায় স্বামীকে বিষপ্রয়োগে হত্যার মামলায় নাদিরা বেগম (৪০) নামে এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নীলা রানী কর্মকার এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট শিউলি আক্তার লিপি রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

সাজাপ্রাপ্ত নাদিরা খুলনার রূপসা উপজেলার বাহিরদিয়া গ্রামের মৃত মোদাচ্ছের আলীর স্ত্রী।

অ্যাডভোকেট শিউলি আক্তার লিপি জানান, রূপসা উপজেলার বাহিরদিয়া গ্রামের মোদাচ্ছের আলীর স্ত্রী নাদিরা বেগমের সঙ্গে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পশ্চিম বাহিরদিয়া গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে কামরুল ইসলামের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। মোদাচ্ছেরের পরিবারের সদস্যদের সঙ্গেও নাদিরার ভালো সম্পর্ক ছিল না। ২০০৬ সালে মোদাচ্ছের অসুস্থ হয়ে পড়লে তার শরীরে স্যালাইন পুশ করা হয়। স্যালাইন চলার সময় নাদিরা প্রেমিক কামরুল ইসলামের প্ররোচনায় বিষ মিশিয়ে দেন। ফলে বিষক্রিয়ায় মোদাচ্ছের মারা যান।

এ ঘটনায় নিহত মোদাচ্ছেরের ভাই মৃত মোশাররফ শেখ বাদী হয়ে ২০০৬ সালের ২ মে নাদিরা ও তার প্রেমিক কামরুল ইসলামের বিরুদ্ধে রূপসা থানায় হত্যা মামলা করেন। একই বছরের ৩১ আগস্ট অভিযুক্ত নাদিরা ও তার প্রেমিক কামরুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। রোববার সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় দেন আদালত। কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!