[ দেশজুড়ে ]
জয়পুরহাটে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ
জয়পুরহাটে প্রতিবন্ধীদের মাঝে জয়পুরহাট সমিতি, ঢাকার উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে শহরের শহিদ ডা. আবুল কাশেম ময়দানে ঢাকাস্থ জয়পুরহাট সমিতির আয়োজনে জেলার বিভিন্ন এলাকার ২০ জন অসহায় শারীরিক প্রতিবন্ধীর মাঝে এই হুইল চেয়ার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোস্তফা কামাল চপল, সহসভাপতি মাহবুব হাফিজ, সাধারণ সম্পাদক ইফথেখারুল আরেফিন রুপম, যুগ্ম সম্পাদক সানোয়ার হোসেনসহ অন্যরা।
সমিতির সদস্যরা জানান, প্রতিবছরই তাদের উদ্যোগে জেলার অসহায় মানুষের জন্য বিনামূল্যে উপহার সামগ্রী বিতরণ করা হয় এবং এই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!