ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় একাধিক মামলার আসামি ২ ডাকাত গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৬, ২৯ মার্চ ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় একাধিক মামলার আসামি ২ ডাকাত গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় একাধিক মামলার আসামি ২ চিহ্নিত ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে জেলা শহরের মেড্ডা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শরীফ জেলা শহরের পশ্চিম মেড্ডা এলাকার ইসমাইল মিয়ার ছেলে ও একই এলাকার দাদা মাসুমের ছেলে প্রেম জয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের দক্ষিণ মেড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে ২ চিহ্নিত ডাকাতকে গ্রেফতার করা হয়। তারা এলাকার চিহ্নিত ডাকাত, ছিনতাইকারী ও চোর।

Advertisement

তিনি আরো জানান, গ্রেফতারকৃত শরীফের বিরুদ্ধে ৫টি‌ ডাকাতি ও প্রেম জয়ের বিরুদ্ধে ৩টি ডাকাতি ও দুটি চুরির মামলা রয়েছে। দুপুরে কোর্টের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!