ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাস্তা পার হতে গিয়ে প্রাণ হারাল সোহাগ

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৯, ২৮ মার্চ ২০২৪
রাস্তা পার হতে গিয়ে প্রাণ হারাল সোহাগ
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরের গাংনীতে মাটিবাহী ট্রলির চাপায় সোহাগ হোসেন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সোহাগ গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের গোলাম হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, সোহাগ একটি সজনে গাছের পাতা নেয়ার জন্য রাস্তা পার হচ্ছিল। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী মাটি বহনকারী ট্রলি তাকে চাপা দেয়। এতে সে মারাত্মকভাবে আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আব্দুল্লাহ আল মারুফ মৃত ঘোষণা করেন।

Advertisement

গাংনী থানার ওসি তাজুল ইসলাম বলেন, ট্রলিচাপায় এক শিশুর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ট্রলি চালককে আটকের চেষ্টা চলছে। শিশুর পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!