বুধবার (২৭ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাখাওয়াত জামিল সৈকত।
বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান।
.png)
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- হান্নান বেপারী (২৪), মোতালেব (৩৫), আরিফ হোসেন বেপারী (২৪), রসূল খাঁ (২০), শাহীন খান (২৩), নুর আলম (২০), মেহেদী (১৮), আব্দুল কাদির (১৮), সানাউল্লাহ দর্জি (৪৫), শাহ আলম বেপারী (৩২), নাজমুল হোসেন (১৮) ও বিল্লাল হোসেন (২০)।
অপ্রাপ্ত বয়স্করা হলো- ইব্রাহীম (১৫), নুরুল ইসলাম (১৬), রায়হান (১৭), শাহানুর মোহান (১৭), শাওন (১৫), হৃদয় কবিরাজ (১৭), রাজীব বেপারী (১৩), বিল্লাল হোসেন (১০) ও মাহবুব (১৪)।
ওসি কামরুজ্জামান বলেন, আজ মধ্যরাত থেকে ভোর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়। এ সময় জেলেদের সঙ্গে থাকা ১০ হাজার মিটার কারেন্টজাল ও দুটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।
অভিযানে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলামসহ নৌ পুলিশ অংশগ্রহণ করে। জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং নৌকা মামলার আলামত হিসেবে নৌ থানার হেফাজতে।