ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজের একদিন পর মাদরাসার ছাত্রের লাশ উদ্ধার 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩২, ২৭ মার্চ ২০২৪
নিখোঁজের একদিন পর মাদরাসার ছাত্রের লাশ উদ্ধার 
সরাইল থানা। ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের এক দিন পর মাদরাসার ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। 

বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার পানিশ্বর ইউপির দেওবাড়ীয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মো. শওকত মিয়া হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা এলাকার আক্তার হোসেনের ছেলে। শওকত মিয়া পানিশ্বর ইউপির দেওবাড়ীয়া গাউছিয়া সুন্নিয়া হাফিজীয়া মাদরাসার ছাত্র ছিলো।

সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে মাদরাসার কয়েকজন ছাত্রসহ শওকত মেঘনা নদীতে গোসল করতে যায়। গোসল করার সময় এক পর্যায়ে শওকত পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে মঙ্গলবার স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে বুধবার সকালে ডুবুরিরা পানিশ্বর ইউপির দেওবাড়ীয়া এলাকার মেঘনা নদী থেকে লাশ উদ্ধার করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!