ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিজমি থেকে মাটি কাটায় ২ জন কারাগারে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২২:০০, ২১ মার্চ ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিজমি থেকে মাটি কাটায় ২ জন কারাগারে
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার দায়ে ২ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল এলাকায় অভিযান পরিচালনা করে কারাদণ্ড দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন।

কারাদণ্ডপ্রাপ্ত শাহিন (২৫) জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকার আলী আহমদের ছেলে ও জেলা শহরের কাউতলী এলাকার সিদ্দিক মিয়ার ছেলে ইমন (২০)।

জানা যায়, কিছু প্রভাবশালী ভূমিখেকো চক্র সদর উপজেলার বিভিন্ন জায়গায় সরকারি ও মালিকানাধীন কৃষি জমিতে ড্রেজার মেশিন বসিয়ে মাটি কেটে অন্যত্র বিক্রি করছিলেন। এ নিয়ে ভূমিখেকো চক্রের সদস্যদের বাধা দেন স্থানীয়রা। তাতে কোনো লাভ হয়নি। পরে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল এলাকায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন অভিযান পরিচালনা করে ২ জনকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে ১টি ভেকু মেশিন ও দুটি ট্রাক জব্দ করা হয়।

Advertisement

ভ্রাম্যমাণ আদালত পরিচারনাকারী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন জানান, দুপুরে বরিশল এলাকায় কৃষি জমিতে ড্রেজার মেশিন বসিয়ে মাটি কাটার দায়ে ২ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

এ সময় সদর মডেল থানা পুলিশ ও স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!