ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈশ্বরদী ট্রেন দুর্ঘটনা: ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫২, ২৭ মার্চ ২০২৪
ঈশ্বরদী ট্রেন দুর্ঘটনা: ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
ঈশ্বরদী ট্রেন দুর্ঘটনা: ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন- ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে মালবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে কার্যালয়।

মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের ব্যবস্থাপক শাহ সূফী নুর মোহাম্মদ। 

তিনি জানান, ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনা গভীরভাবে তদন্ত করতে সিনিয়র সহকারী সংকেত প্রকৌশলী, সহকারী পরিবহণ কর্মকর্তা, সহকারী যান্ত্রিক প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীর সমন্বয়ে ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

প্রাথমিকভাবে এ ঘটনায় ট্রেনের চালক, সহকারী চালক এবং অন-ডিউটি সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি আরো জানান, ঈশ্বরদী-ভেড়ামারা সেকশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন চলাচল সকাল ৬টার দিকে স্বাভাবিক হতে পারে।

ঈশ্বরদী লোকোমোটিভ থেকে উদ্ধারকারী ট্রেন ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা প্রাথমিকভাবে রেলগেটের কারণে যে যানবাহন চলাচল বন্ধ রয়েছে সেটি ক্লিয়ার করবো। আশা করছি ৪০ মিনিটের মধ্যে এটুকু ক্লিয়ার হয়ে যাবে। কিছু লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো ৩-৪ ঘণ্টার মধ্যে মেরামত হয়ে যাবে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৬ মার্চ) রাত পৌনে ১২টার দিকে পাবনার ঈশ্বরদীতে মালবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঢাকা-খুলনা রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। 

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!