রোববার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নারায়নখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিয়া ওই গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে।
নিহত তানিয়ার স্বজন ও স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির সামনের রাস্তায় দৌড়ে বাড়ি আসছিল তানিয়া। এ সময় চন্দ্রকোনা এলাকা থেকে আসা দ্রুতগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে যায়। এতে গুরুতর আহত হলে স্বজনরা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
স্থানীয় চরঅষ্টধর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী বলেন, বাড়ির সামনের পাকা রাস্তায় খেলার সময় ইজিবাইকের ধাক্কায় শিশুটির মৃত্যু হয়।