ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৬, ২৪ মার্চ ২০২৪
সিরাজগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আবু সাঈদকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত আবু সাঈদ বগুড়া জেলার শেরপুর থানার আমিনপুর গ্রামের ফজলার রহমানের ছেলে।

রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, শনিবার রাত পৌনে ৩টার দিকে র‌্যাব-১২ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন ষোল মাইল এলাকায় অভিযান চালিয়ে মাদক আইনে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আবু সাঈদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার আমিনপুর থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এসব তথ্য নিশ্চিত করেছেন। 
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!