ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২১, ১০ মার্চ ২০২৪
সিরাজগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাহিদ ইমরান নিয়ন। ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জে মাকে গলাকেটে হত্যার দায়ে ছেলে নাহিদ ইমরান নিয়নকে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে সিরাজগঞ্জে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা করার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাহিদ ইমরান নিয়ন সিরাজগঞ্জ শহরের মুজিব সড়ক এলাকার মুক্তিযোদ্ধা মৃত তোজাম্মেল হকের ছেলে। নিয়ন স্থানীয় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী ছিলেন।

Advertisement

ঐ আদালতের অতিরিক্ত (পিপি) জেবুন্নেছা (জেবা রহমান) এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, নিয়নের জুয়া খেলার নেশা ছিলো। জুয়া খেলে অনেক টাকা ঋণ হওয়ায় বিভিন্ন সময় মায়ের কাছে অর্থ দাবি করতেন। এ নিয়ে মায়ের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নিয়ন ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি সকালে নিজবাড়িতে মা রশিদা খানমকে (৬৫) বিছানার ওপর ফেলে ধারালো ছুরি দিয়ে গলাকেটে পালিয়ে যান। পরে নিহতের ছোট ছেলে নাছিম ইমরান নিশাত বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে ২০২১ সালের ২২ ডিসেম্বর রাতে ঢাকার গাজীপুর থেকে নাহিদ ইমরান নিয়নকে গ্রেফতার করে জেলা ডিবি পুলিশ। গ্রেফতারের পর নিয়ন মাকে হত্যার দায় স্বীকার করেন। রোববার সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!