ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ বাবা-ছেলে আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৭, ২৩ মার্চ ২০২৪
চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ বাবা-ছেলে আটক
আটককৃত বাবা ও ছেলে

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলায় ১৯৫ বোতল ফেনসিডিলসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (২২ মার্চ) রাত দেড়টার দিকে দর্শনা থানাধীন রাঙ্গিয়ারপোতা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, রাতে রাঙ্গিয়ারপোতা উত্তরপাড়ায় দর্শনা থানার এসআই সোহেল রানা সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় রকিম ও তার ছেলে রিপন পালানোর চেষ্টা করলে তা‌দের‌ ধাওয়া ক‌রে আটক কর‌া হয়। পরে তাদের ঘর থেকে ১৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা হ‌য়ে‌ছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!