ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৩, ১৯ মার্চ ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক হাজার ইয়াবাসহ একজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। 

সোমবার রাত ১০ টার দিকে আখাউড়া উপজেলার নূরপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মো. মিন্টু মিয়া জেলার আখাউড়া উপজেলার নূরপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, সোমবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া উপজেলার নূরপুর গ্রামের মিন্টু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে তার বসতঘর তল্লাশি করে এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক মিন্টু মিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মালমা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!