ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাটিরাঙ্গায় গাঁজাসহ যুবক গ্রেফতার

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২১, ২২ মার্চ ২০২৪
মাটিরাঙ্গায় গাঁজাসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১ কেজি গাঁজাসহ মং সাথৈই মার্মা (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মং সাথৈই মার্মা গুইমারা সদর ইউনিয়নের ডিবি পাড়ার উগ্য মার্মার ছেলে। 

শুক্রবার বিকেলে খাগড়াছড়িতে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মুক্তা ধর। 

পুলিশ সুপার জানান, মাটিরাঙ্গা থানার চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে উপজেলার মাহি হোটেলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১ কেজি গাঁজাসহ মং সাথৈই মার্মাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!