ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুখে কাপড় গুঁজে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৮, ২১ মার্চ ২০২৪
মুখে কাপড় গুঁজে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
গ্রেফতারকৃতরা। ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার সাঁথিয়া উপজেলায় এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মামলায় তিন যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। 

গ্রেফতারকৃতরা হলেন- সাঁথিয়া উপজেলার চাঁদপুর গ্রামের নুর ইসলামের ছেলে নুহ মোল্লা, আব্দুর রহমানের ছেলে নাসির উদ্দিন ও নুর আলীর ছেলে সাইফুল ইসলাম।

বুধবার (২০ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান তথ্য জানান। এর আগে, মঙ্গলবার (১৯ মার্চ) রাতে সাঁথিয়ার খাইলভরা মোল্লাবাড়ি ও আতাইকুলার ধর্মগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

সংবাদ সম্মেলনে মেজর এহতেশামুল হক খান জানান, গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভুক্তভোগী গৃহবধূ সাঁথিয়ার বনগ্রাম বাজার থেকে বাড়িতে যাবার জন্য চরভদ্রকোলা নামক স্থানে অটোবাইক থেকে নামেন। সেখান থেকে পায়ে হেঁটে বাড়ি যাবার সময় বটতলা এলাকায় তাকে একা পেয়ে মুখ চেপে ধরে ও পা বেঁধে ফেলে নুর মোল্লা, নাসির উদ্দিন ও সাইফুল ইসলাম। পরে ডাঙ্গার চক নামক নির্জন মাঠে নিয়ে যায়। সেখানে গৃহবধূকে মুখে কাপড় গুঁজে পালাক্রমে দলবদ্ধ ধর্ষণ করে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে গত ২২ ফেব্রুয়ারি সাঁথিয়া থানায় মামলা করেন।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ধর্ষণের বিষয়টি স্বীকার করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার দুপুরে সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়। পরে আসামিদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!