মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মনোহরদী ও শিবপুরের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেন মনোহরদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এক বছর আগে এ বাজারের ভূঁইয়া মার্কেটে আগুনে দোকানগুলো পুড়ে যায়। আজকের ঘটনা শত্রুতা বশত কেউ আগুন লাগিয়ে দোকানগুলো ছাই করে দিয়েছে। এতে রফিজ উদ্দিনের ভূঁইয়া ট্রেডার্স, রিফাত মিয়ার রিফাত স্টোর, বাদশা মিয়ার বাদশা স্টোর, আমন উল্লার আমান স্টোর, আজিম মিয়ার আজিম স্টোর, শাকাওয়াত হোসেন এর শাকাওয়াত স্টোরসহ টিনের দোকান, কসমেটিকের দোকারসহ ৯ দোকানের মালামাল পুড়ে গেছে। আগুন লাগার ঘটনায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
.png)
মনোহরদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, আগুন লাগার ঘটনায় হাতিরদিয়া বাজারের ব্যবসায়ীদের ৯টি দোকান পুড়ে গেছে। এতে দোকান থাকা সব মালামাল ভস্মীভূত হয়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আমাদের তদন্ত শেষে তথ্য জানানো হবে।