বটিয়ায়াঘাটা থানার ওসি রিপন কুমার সরকার বলেন, আমিনুর শেখ ১৫ মার্চ রাতে বাড়ির পাশে নিজস্ব ঘের পাহারা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পরবর্তীতে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। এ ঘটনায় নিহতের বাবা পরেরদিন সংশ্লিষ্ঠ থানায় সাধারণ ডায়েরি করেন। সোমবার রাত পর্যন্ত তাকে থানার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, সকালে গাওঘরা গ্রামের একটি বাগানের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ সেখানে গিয়ে আমিনুর শেখের লাশ উদ্ধার করে। মরদেহের শরীরের বিভিন্নস্থানে পচন ধরেছে। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত শেষে রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
.png)