ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনার উপকূলে পৌঁছেছেন সুই‌ডেন রাজকন্যা

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৭, ১৯ মার্চ ২০২৪
খুলনার উপকূলে পৌঁছেছেন সুই‌ডেন রাজকন্যা
ছবি: ডেইলি বাংলাদেশ

সুইডেনের রাজকন্যা ক্রাউন ভিক্টোরিয়া এখন খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় অবস্থান করছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে তি‌নি ম‌হেশ্বরীপুর ইউপির গিলাবাড়ি এলাকার নয়নী মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ ক‌রেন।

জানা যায়, তি‌নি পর্যায়ক্রমে ম‌হেশ্বরীপুর ইউ‌নিয়ন প‌রিষদ, মহারাজপুর ইউ‌নিয়ন প‌রিষদ ও ম‌দিনাবাদ ডি‌জিটাল পোস্ট অফিসসহ ৬টি স্থান পরিদর্শন শেষে বেলা ১২টার দিকে কপোতাক্ষ কলেজ মাঠে আসবেন। এখানে নির্মিত হেলিপ্যাড থেকে তিনি কয়রা ত্যাগ করবেন। সংক্ষিপ্ত সময়ে তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা ২টি এলাকা পরিদর্শন করবেন ও ঝুকিপূর্ণ মানুষের অনুভূতি শুনবেন ও জীবন জীবিকা কার্যক্রম অবলোকন করবেন।

কয়রা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, রাষ্ট্রীয় অতিথি কয়রায় আগমন উপল‌ক্ষ্যে ৫শ স্থানে ১ হাজার ৬০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সকল নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

Advertisement

উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় লোকজনের জীবনমান নিজ চোখে দেখা, লিঙ্গ সমতা, মহারাজপুর ও মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ ডিজিটালাইজেশনে রূপান্তর কার্যক্রম নিজ চোখে দেখা, মদিনাবাদ স্মার্ট পোস্ট সেন্টারের উদ্বোধন এবং ব্যবসায়িক খাতের ভূমিকার ওপর দৃষ্টি নিবদ্ধ করে এসডিজি বাস্তবায়নে অগ্রগতি এবং চলমান কয়রার দুর্যোগ কবলিত চ্যালেঞ্জগুলো পরিদর্শন করবেন রাজকন্যা ভিক্টোরিয়া।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!