ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুর্ধর্ষ ‘হাতকাটা কবির’সহ ৪ ডাকাত গ্রেফতার

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৫, ১৮ মার্চ ২০২৪
দুর্ধর্ষ ‘হাতকাটা কবির’সহ ৪ ডাকাত গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর দাগনভূঞায় দুর্ধর্ষ ‘হাতকাটা কবির’সহ চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- কবির আহাম্মদ প্রকাশ ‘হাতকাটা কবির’ (৫০), শহিদ রানা (৩২), মামুনুর রশিদ মামুন (২৮) ও হায়দার হোসেন সুজন (৩৬)।

এর আগে, রোববার রাতে পুলিশের তিনটি পৃথক দল উপজেলার বিভিন্ন এলাকায়, পাশের উপজেলা সোনাগাজী, পাশের জেলা নোয়াখালী ও ঢাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

Advertisement

দাগনভূঞা থানার ওসি আবুল হাসিম জানান, একটি মামলায় গ্রেফতারের পর শহিদ রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তার দেওয়া তথ্যে, অন্যান্যদের গ্রেফতার করা হয়। এছাড়া ডাকাতি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের প্রত্যেকে সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওসি আরো জানান, এদের মধ্যে গ্রেফতারকৃত কবির আহম্মদ প্রকাশ দুই হাতকাটা কবিরের বিরুদ্ধে মোট ১৫টি মামলাসহ অন্য আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!