মৃত ইয়াসমিন ঐ গ্রামের রমজান আলী মিস্ত্রি বাড়ির ওমান প্রবাসী মেহেদী হাসানের স্ত্রী। এ ঘটনার পর মৃতের শ্বশুর বাড়ির লোকজন বাড়ি থেকে উধাও হয়েছেন।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় খবর পেয়ে রমজান আলী মিস্ত্রি বাড়িতে যায় পুলিশ। পরে বসতঘরের শয়নকক্ষের বিছানার ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে বাড়িতে কেউ না থাকায় কীভাবে তার মৃত্যু হয়েছে তা বলা যাচ্ছে না। লাশের ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)
প্রতিবেশীরা জানান, গৃহবধূর স্বামী দীর্ঘদিন ওমানে থাকেন। তার একটি ছেলেসন্তান রয়েছে। তার মৃত্যুর পর তার স্বামীর পরিবারের সবাই পালিয়ে গেছেন। তবে গৃহবধূর বাবা সোনাগাজী সদর ইউনিয়নের ছুট্টু মিয়া তার মেয়েকে শ্বশুর বাড়ির লোকজন হত্যা করেছে বলে দাবি করছেন।
সোনাগাজী মডেল থানার ওসি সুদীপ রায় পলাশ বলেন, কীভাবে মৃত্যু হয়েছে তা বলা যাচ্ছে না। লাশটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।