ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে আগুনে পুড়ল ১০ ব্যবসা-প্রতিষ্ঠান

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৮, ১৫ মার্চ ২০২৪
হবিগঞ্জে আগুনে পুড়ল ১০ ব্যবসা-প্রতিষ্ঠান
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ১০টি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন ব্যবসায়ীর। শুক্রবার দুপুর ১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে পানি সরবরাহের ব্যবস্থা না থাকায় আগুণ নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। 

স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের সময় হঠাৎ করে মিরপুর বাজারের তেমুনিয়া এলাকার একটি ব্যবসা-প্রতিষ্ঠানে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। পরে যা মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা দ্রুত ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে। পরে খবর দেওয়া হয় শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীদের। তারা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীদের ধারণা, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি। 

Advertisement

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে। আগুনে ছোট-বড় অন্তত ১০টি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার পর ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যাবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!