বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ট্রাকচালক শাহীন শেখকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা বলেন, সকালে পাটুরিয়া থেকে ছেড়ে আসা এনায়েতপুরি ফেরি থেকে প্রাণ কোম্পানির একটি ট্রাক উপরে উঠতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। পরে চালক সাঁতরে উপরে উঠলে তাকে চিকিৎসার জন্য গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। ট্রাকটি ভেসে প্রায় ১ কিলোমিটার দূরে চলে গেছে।
.png)
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন বলেন, সকাল ১০টার দিকে ৭ নম্বর ফেরিঘাট থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে গেছে। আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকারী জাহাজকে জানানো হয়েছে।