ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘন কুয়াশা: শরীয়তপুর-চাঁদপুরে ফেরি চলাচল বন্ধ

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২০, ৫ ফেব্রুয়ারি ২০২৪
ঘন কুয়াশা: শরীয়তপুর-চাঁদপুরে ফেরি চলাচল বন্ধ
ফাইল ফটো

ঘন কুয়াশায় নৌ দুর্ঘটনা এড়াতে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল।

রোববার (৪ ফেব্রুয়ারি) রাত দেড়টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

Advertisement

তিনি জানান, রোববার রাত দেড়টা থেকে থেকে প্রচণ্ড কুয়াশা দেখা দেয়। তাই এর মধ্যে দুর্ঘটনা এড়াতে এ রুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!