ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাড়ে ৫ ঘণ্টা পর পদ্মায় ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৩, ২৪ জানুয়ারি ২০২৪
সাড়ে ৫ ঘণ্টা পর পদ্মায় ফেরি চলাচল শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

ঘন কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৫ ঘণ্টা বন্ধের পর পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। 

বুধবার সকাল ১০টার দিকে ওই তিন নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে, ভোর ৫টার দিকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ওই তিন রুটে ফেরি চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ।

ঘাট কর্তৃপক্ষ জানান, মঙ্গলবার (২৩ জানুয়ারি) মধ্যরাত থেকেই এ তিন নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে। এ সময় থেকেই এই নৌরুটগুলোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। পরে বুধবার ভোর ৫টার দিকে কুয়াশার মাত্রা আরো তীব্র আকার ধারণ করে। এতে ফেরি চলাচলের মার্কিং পয়েন্ট ও বিকনবাতির কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে রাতে নৌরুটগুলোতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে মাঝ পদ্মায় আটকা পড়ে ছোট-বড় আটটি ফেরি।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব‍্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ।

তিনি জানান, তীব্র কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ওই তিনটি নৌরুটে বুধবার ভোর ৫টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল ১০টার দিকে কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!