ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোংলা বন্দরে ভিড়লো ‘এমভি প্রিসিয়াস কোরাল’

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৯, ১৪ মার্চ ২০২৪
মোংলা বন্দরে ভিড়লো ‘এমভি প্রিসিয়াস কোরাল’
জাহাজ এমভি প্রিসিয়াস কোরাল

মেট্রোরেল প্রকল্পের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়লো পানামা পতাকাবাহী জাহাজ এমভি প্রিসিয়াস কোরাল।

বুধবার (১৩ মার্চ) দুপুরে জাপান থেকে মেট্রোরেল প্রকল্প মালামাল নিয়ে পানামা পতাকাবাহী জাহাজ ‘এমভি প্রিসিয়াস কোরাল’ মোংলা বন্দরের সাত নম্বর জেটিতে ভিড়ছে।

জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্টের ম্যানেজার (অপারেশন) মাহাবুব আলম হিরো জানান, জাপানের কোবে বন্দর থেকে ৯৭ প্যাকেজের প্রায় ৫৭৮ মেট্টিক টন মেশিনারী মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে পানামা পতাকা বাহী জাহাজটি। বুধবার দুপুরে বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ এমভি প্রিসিয়াস কোরাল। মেট্রোরেলের এসব মেশিনারিজ পণ্য বন্দর জেটিতে খালাস করা হবে। এরপর বন্দর জেটি থেকে নৌ ও সড়ক পথে দিয়াবাড়ী মেট্রোরেল প্রকল্প এলাকায় নেয়া হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!