ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোংলা বন্দরে যুক্ত হলো নীল কমল ও জয়মনি

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
মোংলা বন্দরে যুক্ত হলো নীল কমল ও জয়মনি
ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটে মোংলা বন্দরে আগত বিদেশি বড় বাণিজ্যিক জাহাজকে দ্রুত ও নিরাপদে জেটিতে ভেড়াতে কার্যকরী উদ্যোগ সম্পন্ন করা হয়েছে। এ কাজে বন্দরে যুক্ত হয়েছে এমটি নীল কমল' ও এমটি জয়মনি নামে দুটি আধুনিক জলযান। 

বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে এই জলযান দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান। 

হংকংয়ের চিও লি শিপইয়ার্ড থেকে নির্মিত এই টাগবোট দুটি বুধবার দুপুরে বন্দরের ৮ নম্বর জেটিতে এসে পৌঁছায়। সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন ৭০ বোলার্ড পুলের পাওয়ার রয়েছে এ টাগবোটের। এর আগে মোংলা বন্দরের টাগ বোটে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন টাগ বোট ছিল ৪০ বোলার্ড এর টাগ বোট। 

Advertisement

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান বলেন, ৭০ বোলার্ডের টাগ বোট যুক্ত হওয়ায় মোংলা বন্দরের আগত বড় আকারের বাণিজ্যিক জাহাজসমুহকে দ্রুত ও নিরাপদভাবে বন্দর জেটিতে ভেড়ানো সম্ভব হবে।  এতে করে সার্বিকভাবে জাহাজ হ্যান্ডলিং এ মোংলা বন্দরের সক্ষমতায় নব নিগন্তের সূচনা হলো।

বন্দরের জলযান বহরে যুক্ত হওয়া এমটি নীল কমল ও এমটি জয়মনি জলযানের স্বগত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মো. আসাদুজ্জামান, পরিচালক (প্রশাসন) শাহীনুর রহমান, প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, সচিব কালাচাঁদ সিংহ, প্রধান হাইড্রোগ্রাফার কমান্ডার রাসেল আহমেদ খান, বোর্ড ও জনসংযোগ বিভাগের উপ সচিব মো. মাকরুজ্জামান। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!