ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪০, ১৪ মার্চ ২০২৪
কুষ্টিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার কুমারখালীতে পূর্ব বিরোধে আমিরুল ইসলাম নান্নু নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

বুধবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের একটি কলাবাগান থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নান্নু একই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিপক্ষ গ্রুপের লোকজনের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

জানা যায়, বুধবার সন্ধ্যায় নান্নু ইফতার শেষ করে বাড়ি থেকে কেশবপুরে তার ইজারা নেয়া দীঘিতে যাচ্ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে জোরপূর্বক পাশের একটি কলাবাগানে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। 

কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জের এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। নতুন করে যাতে এলাকায় সংঘর্ষ না হয় সেজন্য ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!