ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরে বাসচাপায় শিশু নিহত

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৯, ১৩ মার্চ ২০২৪
শেরপুরে বাসচাপায় শিশু নিহত
ফাইল ফটো

শেরপুরের নালিতাবাড়ীতে বাসচাপায় শুভ নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার নয়াবিল বাজার এলাকায় নালিতাবাড়ী-নাকুগাঁও স্থলবন্দর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুভ নয়াবিল গ্রামের আনোয়ার হোসেন ভুট্টু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কিরণ ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাস নালিতাবাড়ী থেকে বৈশাখী বাজারের দিকে যাচ্ছিলো। এ সময় শুভ রাস্তা পারপার হতে গেলে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

Advertisement

নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ ঘটনাস্থলে আছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!