ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সৈয়দপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪০, ১০ মার্চ ২০২৪
সৈয়দপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
ফাইল ছবি

নীলফামারীর সৈয়দপুরে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কাওসার নামে (৫৫) এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।  

শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় শহরের নেয়ামত পাড়া চামড়াগুদাম থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত রহমতউল্লাহর ছেলে। 

ভুক্তভোগী ও পরিবার সূত্রে জানা যায়, ওই বৃদ্ধ ও ভুক্তভোগী শিশুটির মধ্যে দাদা-নাতির সম্পর্ক। বৃদ্ধ কাওসার ওই শিশুকে মজার ছলে ডেকে মুড়ি খেতে দেয়। এ সময় ঘরের দরজা বন্ধ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন। পরে ভুক্তভোগী শিশুটি কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। পরিবারের কাছে ফিরে শিশুটি সব জানালে তার পরিবার পুলিশে খবর দেয়। পুলিশ এসে বৃদ্ধ কাওসারকে আটক করে। 

Advertisement

সৈয়দপুর থানার ওসি শাহ আলম ডেইলি বাংলাদেশকে বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!