ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সারাদেশে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

মফস্বল ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৬, ৯ মার্চ ২০২৪
সারাদেশে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
ছবি: সংগৃহীত

সাধারণ ও উপনির্বাচন মিলিয়ে শনিবার (৯ মার্চ) ২৩৩টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই দিন বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। এখন চলছে গণনা।

দুই সিটি কর্পোরেশনসহ সারাদেশে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে (পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ) ২৩৩টি নির্বাচন ও উপনির্বাচন হয়েছে আজ। এরমধ্যে সিটি কর্পোরেশন একটি, সিটি কর্পোরেশনের শূন্য পদে চারটি, পৌরসভার সাধারণ নির্বাচন তিনটি, পৌরসভার শূন্য পদে উপনির্বাচন ১৫টি, ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ১৩টি, ইউনিয়ন পরিষদের শূন্য পদে উপনির্বাচন (চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত নারী আসন) ১৯০টি, জেলা পরিষদে শূন্য পদে সাতটি উপনির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শনিবার বড় পরিসরে স্থানীয় সরকারের প্রথম ভোট অনুষ্ঠিত হলো।

এর আগে, নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগের পরিচালক শরীফুল আলম বলেন, পৌরসভা, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। বাকি নির্বাচনগুলো ব্যালট পেপারের মাধ্যমে হচ্ছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নির্বাচন
লিংক সফলভাবে কপি হয়েছে!