সকাল ৮ টার পর কুমিল্লা নগরীর কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, নগরীর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে।
প্রিসাইডিং অফিসার ড. সোহেল জানান, কয়েকজন প্রার্থীর এজেন্ট এখনো আসেননি। এই কেন্দ্রে ভোটার ৩ হাজার ৪২৪ জন।
.png)
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ভোটকেন্দ্রে ভোট দিবেন বাস প্রতীকের প্রার্থী তাহসিন বাহার সূচনা। ঘড়ি প্রতীকের প্রার্থী সাবেক মেয়র মনিরুল হক সাক্কু নগরীর নবাব হোচ্ছাম হায়দার উচ্চ বিদ্যালয়ে তার ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে।
এদিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল ভোটকেন্দ্রে ভোট দিবেন হাতি প্রতীকের প্রার্থী নূর উর রহমান মাহমুদ তানিম। এছাড়া একই কেন্দ্রে ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ভোট দেয়ার কথা রয়েছে।
কুমিল্লা সিটি কর্পোরেশন উপনির্বাচনে মেয়র পদে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) মেয়র পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।