শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার তিতুদহ ইউপির বলদিয়া মাঠপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছানিমা বলদিয়া গ্রামের শাহাবুদ্দিনের মেয়ে।
দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, শুক্রবার রাত ১০ টার দিকে শাহাবুদ্দিন তার দু’বছরের শিশুকে নিয়ে বাড়ির পার্শ্ববর্তী মুদি দোকানে যাচ্ছিলেন। এমন সময় দ্রুত গতির একটি কাভার্ডভ্যান শিশু ছানিমাকে ধাক্কা দিয়ে ছিটকে ফেলে পালিয়ে যায়।
.png)
এ সময় ছানিমার বাবা শাহাবুদ্দিনসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা শিশুটির লাশ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছেন। তবে নিহত ছানিমার বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।