মঙ্গলবার বেলা ৩ টার দিকে তিনি মারা যায়। এর আগে বেলা ১২ টার দিকে জীবননগর উপজেলার বাঁকা ব্রিকফিল্ড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ফকির চাঁনের ছেলে।
.png)
আহতেরা হলেন মহেশপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মুজাহিদেরর ছেলে রমজান ও একই উপজেলার গোকুলনগর গ্রামের আজহারের ছেলে এলাহি বক্স।
পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে এলাহি বক্সের পাখি ভ্যানে ইসমাইল ও রমজান জীবননগর বাজার থেকে হাসাদাহে অভিমুখে যাচ্ছিলেন। ভ্যানটি বাঁকা ব্রিকফিল্ড নামক স্থানে পৌঁছালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে তিনজনই আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে ইসমাইল ও রমজানের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে যশোর সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়।
যশোর নেয়ার পথে বেলা ৩ টার দিকে ইসমাইলের মৃত্যু হয়। আর আহত এলাহি বক্সকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে।
জীবননগর থানার ওসি জাবীদ হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় ইসমাইল নামের একজনের মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।