এর আগে, শনিবার দুপুরে উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কে কুলগাছি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।
দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, শনিবার দুপুর ২টার দিকে আব্দুর রশিদ দর্শনা-মুজিবনগর সড়কের কুলগাছি নামক স্থানে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা মেরে রক্তাক্ত গুরুতর জখম করে পালিয়ে যায়।
.png)
স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তিনি মারা যান বলে জানান পুলিশের এই কর্মকর্তা।